এশিয়ান গেমস হকি বাছাইপর্বে থাইল্যান্ডের ব্যাংককে উজবেকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বড় ধরনের ধাক্কা খেয়েছে বাংলাদেশ। অতীতে যাদের বিপক্ষে বড় ব্যবধানে জয় ছিল নিয়মিত ঘটনা, সেই উজবেকিস্তানের কাছেই এবার পয়েন্ট হারিয়েছে লাল-সবুজরা। এই ড্রয়ের ফলে সরাসরি এশিয়ান গেমসে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের।
ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের সপ্তম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে দল। শেষ কোয়ার্টারে আমিরুলের পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে সমতায় ফিরলেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ফলে ৪ পয়েন্ট ও গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপে তৃতীয় অবস্থানে থাকতে হচ্ছে তাদের। এখন এশিয়ান গেমসের টিকিট পেতে হলে প্লে-অফ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।
রিপোর্টারের নাম 

























