ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মাদারীপুরে পেট্রোল পাম্পে ৩ হাজার লিটার তেলের গরমিল, জরিমানা

মাদারীপুরের রাজৈর উপজেলায় গভীর রাতে পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে সানেরপাড় এলাকার এসআর ফিলিং স্টেশনে মজুত করা পেট্রোলের হিসেবে বড় ধরনের গরমিল ধরা পড়ে। পাম্পের রেজিস্টারে মজুত করা তেলের চেয়ে বাস্তবে প্রায় ৩ হাজার লিটার তেলের অমিল পাওয়া যায়।

এই অপরাধে পেট্রোলিয়াম আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। প্রশাসন জানিয়েছে, জ্বালানি খাতে স্বচ্ছতা বজায় রাখতে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এই ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটের রায় ও অধ্যাদেশ পুনর্বহালের দাবি

মাদারীপুরে পেট্রোল পাম্পে ৩ হাজার লিটার তেলের গরমিল, জরিমানা

আপডেট সময় : ১১:০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬