চাঁদপুরের শাহরাস্তিতে এক দম্পতির পারিবারিক কলহ এক অদ্ভুত মোড় নিয়েছে। স্বামী নিয়মিত দাঁত পরিষ্কার না করায় এবং তার মুখের তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী পারভীন বেগম। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগে পারভীন বেগম উল্লেখ করেন, তার স্বামী ছেরাগ আলী কেবল মুখ পরিষ্কারের বিষয়েই উদাসীন নন, বরং পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে প্রায়ই তাকে গালমন্দ ও শারীরিক নির্যাতনও করেন।
ভুক্তভোগী স্ত্রীর ভাষ্যমতে, স্বামীর মুখের দুর্গন্ধে ঘরে থাকা তার জন্য অসহনীয় হয়ে পড়েছিল। বারবার অনুরোধ করার পরও স্বামী তাতে কর্ণপাত না করায় তিনি শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে বাধ্য হন। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর তারা প্রবীণ এই দম্পতিকে থানায় ডেকে পাঠান। পরে আলোচনার মাধ্যমে তাদের মধ্যকার ভুল বোঝাবুঝি মিটিয়ে দিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























