ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

আফকন ফাইনাল ঘিরে তোলপাড়: সেনেগালের বিরুদ্ধে ডোপ টেস্ট এড়ানোর অভিযোগ

আফ্রিকান কাপ অব নেশন্সের (আফকন) ফাইনাল শেষ হলেও বিতর্ক পিছু ছাড়ছে না। এবার শিরোপা জয়ী সেনেগালের বিরুদ্ধে ডোপিং টেস্ট এড়িয়ে যাওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন এক মরক্কান সাংবাদিক। গত জানুয়ারিতে অনুষ্ঠিত সেই ফাইনালে মরক্কোকে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল, যদিও পরবর্তীতে পেনাল্টি ইস্যুতে মাঠ ছাড়ার কারণে তাদের জয় বাতিল করে মরক্কোকে বিজয়ী ঘোষণা করা হয়।

মরক্কান সাংবাদিক ইউসেফ আল-তামসামানির দাবি, ফাইনাল শেষে নির্ধারিত ডোপিং পরীক্ষায় অংশ না নিয়েই স্টেডিয়াম ছেড়েছিল সেনেগালের ফুটবলাররা। তিনি জানান, পুরস্কার বিতরণীর মাত্র ৩৫ মিনিটের মাথায় দলটি দ্রুত স্টেডিয়াম ত্যাগ করে, যা ডোপ টেস্ট সম্পন্ন করার জন্য মোটেও পর্যাপ্ত সময় নয়। এই ঘটনার পেছনে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াদা) ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলীয় নিয়ম অনুযায়ী, ম্যাচ শেষে লটারির মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়দের বাধ্যতামূলকভাবে ডোপ টেস্টের নমুনা দিতে হয়। সেনেগালের বিরুদ্ধে ওঠা এই নতুন অভিযোগ টুর্নামেন্টের স্বচ্ছতাকে আবারও কাঠগড়ায় দাঁড় করিয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ফুটবল সংস্থাগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ক্রীড়াঙ্গন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের মহোৎসব

আফকন ফাইনাল ঘিরে তোলপাড়: সেনেগালের বিরুদ্ধে ডোপ টেস্ট এড়ানোর অভিযোগ

আপডেট সময় : ০৯:৫৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬