ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ঢাকা কলেজের হলে পলেস্তারা খসে আহত শিক্ষার্থী, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক

রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজের সাউথ হলে ছাদের পলেস্তারা খসে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে সাউথ হলের ৩১৮ নম্বর কক্ষে এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান, তিনি উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মুশফিকুর রহমান যখন কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন, তখন হঠাৎ করেই ছাদের একটি অংশ থেকে পলেস্তারা খসে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানা গেছে।

আহত শিক্ষার্থী মুশফিকুর রহমান ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “আমি দুপুরে খাওয়ার পর শুয়েছিলাম। হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে আমার মাথার ওপর পলেস্তারা খসে পড়ে। এতে মাথায় প্রচণ্ড ব্যথা পাই। পরে আমাকে হাসপাতালে নেওয়া হয়। তখন রুমে আমরা দুইজন ছিলাম।”

এই ঘটনার পর হলের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জানান, দীর্ঘ দিন ধরেই হলের বিভিন্ন কক্ষে দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিদ্যমান, কিন্তু এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

ক্ষোভ প্রকাশ করে ঢাকা কলেজের শিক্ষার্থী আবিদ হাসান বলেন, “হল প্রভোস্টকে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। তিনি কেন প্রভোস্ট হয়েছেন? এই হলের সকল ছাত্রের অভিভাবক হিসেবে তার কি কোনো দায়বদ্ধতা নেই? প্রত্যেক রুমের অবস্থা এই রকম শোচনীয়। কলেজ প্রশাসনকে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে।”

ঢাকা কলেজ হল কমিটির আহ্বায়ক আনোয়ার মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “বিকালের দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। তার চিকিৎসা বাবদ প্রায় দুই হাজার টাকার মতো খরচ হয়। সেটি হলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা হলের প্রত্যেক রুমে রুমে গিয়ে বলে এসেছি যেখানে যেখানে পলেস্তারা খসে পড়ার সম্ভাবনা আছে জানাবে। জানালে হলের কর্মচারীরা যেয়ে সেটি ফেলে দিবে। হলের সংস্কারের জন্য প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকার টেন্ডার হয়েছে। রমজানের আগেই কাজ শুরু হয়েছে তবে কিছুদিন ধরে কাজ বন্ধ রয়েছে।”

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “যে ছেলে আহত হয়েছে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার খরচ কলেজ প্রশাসন থেকে দেওয়া হয়েছে। তার সামনে যদি আরো খরচ লাগে তাহলে সেটি আমরা দেব। হলের কাজ শুরু হয়েছে। মাঝখানে কাজ বন্ধ হয়ে গেছে। আগামীকাল ইঞ্জিনিয়ারদের ডাকা হবে। এভাবে আর কতদিন কাজ ফেলে রাখবে, জিজ্ঞাসা করতে হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া ও ইরানের তেলের ওপর দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

ঢাকা কলেজের হলে পলেস্তারা খসে আহত শিক্ষার্থী, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক

আপডেট সময় : ১২:৪৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬