ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ঝড়-বৃষ্টির পূর্বাভাস: দেশের ১৫ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টির শঙ্কা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১৫টি জেলায় আগামী কয়েক দিন ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। সপ্তাহজুড়ে এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে অধিদপ্তর জানিয়েছে।

রবিবার (৫ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় উল্লেখ করা হয়েছে যে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এছাড়াও, আগামী কয়েক দিন দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ বিরতির পর নতুন গানে ফিরছেন এস আই টুটুল

ঝড়-বৃষ্টির পূর্বাভাস: দেশের ১৫ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টির শঙ্কা

আপডেট সময় : ১০:৩৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬