ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সাংবাদিককে ‘ভাই’ সম্বোধন করায় এসিল্যান্ডের তোপের মুখে, ‘আমি সাধারণ মানুষ নই’ দাবি

কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম এবার এক সাংবাদিকের উপর চটেছেন, শুধুমাত্র তাকে ‘ভাই’ সম্বোধন করার কারণে। রোববার দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। দেশ টিভির জেলা প্রতিনিধি জুয়েল রানার অভিযোগ, এসিল্যান্ড আরিফুল ইসলাম এসময় নিজেকে ‘সাধারণ কোনো মানুষ নন’ বলে দাবি করেন।

ঘটনার বিবরণে জানা যায়, রোববার সকাল থেকে জেলা শহরের কয়েকটি ফিলিং স্টেশনে প্রশাসনের তত্ত্বাবধায়নে গ্রাহকদের মাঝে তেল সরবরাহ চলছিল। দুপুর নাগাদ শহরের কলেজ মোড়স্থ সাহা ফিলিং স্টেশন পরিদর্শনে আসেন এসিল্যান্ড আরিফুল ইসলাম। এসময় সাংবাদিক জুয়েল রানা নিজের পরিচয় দিয়ে ফিলিং স্টেশনে গ্রাহক প্রতি কী পরিমাণ তেল দেওয়া হচ্ছে তা জানতে এসিল্যান্ডকে ‘ভাই’ সম্বোধন করেন। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এসিল্যান্ড।

সাংবাদিক জুয়েল রানা জানান, ‘ভাই সম্বোধন করতেই এসিল্যান্ড আমার উপর চটে যান। তিনি আমাকে বলেন, ভাই কেন বললেন? এভাবে সবার সামনে ভাই ডাকলে সাধারণ মানুষ ভাববে আপনার সাথে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে। আমি তো সাধারণ মানুষ নই।’ এরপর তাকে আর কথা বলার সুযোগ দেননি এসিল্যান্ড। এমন আচরণে সাংবাদিক জুয়েল রানা বিব্রত হয়েছেন বলে জানান।

তিনি আরও বলেন, ‘স্যার না বলে ভাই বলার কারণেই এসিল্যান্ড ক্ষিপ্ত হয়ে উঠেন। তাকে স্যার বলতে হবে কেন? প্রশাসনের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ের কর্মচারীদের এমন প্রভুত্বের আচরণ নিন্দনীয়।’

এ বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড আরিফুল ইসলাম বলেন, ‘আমি স্যার বলতে বলিনি। আমি বলেছি, ভাই বলছেন, বাকি লোকজনের ইয়ে হচ্ছে।’ তবে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উল্লেখ্য, সম্প্রতি সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে গোপনে গাছ নিলামের অভিযোগ উঠেছিল এসিল্যান্ড আরিফুল ইসলামের বিরুদ্ধে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাম্পে তেল নেই, জমিতে পানি নেই: রংপুরের বোরো ক্ষেত ফেটে চৌচির, দিশেহারা কৃষক

সাংবাদিককে ‘ভাই’ সম্বোধন করায় এসিল্যান্ডের তোপের মুখে, ‘আমি সাধারণ মানুষ নই’ দাবি

আপডেট সময় : ০৯:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬