ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবলারদের রাজকীয় সংবর্ধনা ও অর্থ পুরস্কার প্রদান

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের গৌরব নিয়ে দেশে ফেরা বাংলাদেশ দলকে উষ্ণ সংবর্ধনায় সিক্ত করা হয়েছে। শিরোপা জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই খেলোয়াড়দের হাতে প্রতিশ্রুত অর্থ পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। মালদ্বীপের মাটিতে ভারতকে টাইব্রেকারে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়। পথে হাজারো ফুটবলপ্রেমী সমর্থক তাদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাফজয়ী অধিনায়ক ও বর্তমান সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, এই তরুণদের হাত ধরেই দেশের ফুটবল আরও এগিয়ে যাবে। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত রক্ষণভাগ ও কার্যকর আক্রমণের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।

উদযাপনের এই বিশেষ রাতে দলের গোলরক্ষক ইহসান হাবিব রিদুয়ানের জন্মদিন পালন অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। সতীর্থ ও কর্মকর্তাদের সঙ্গে কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন তিনি। সাফ জয়ের এই সাফল্য দেশের ফুটবল অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে এবং তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবলারদের রাজকীয় সংবর্ধনা ও অর্থ পুরস্কার প্রদান

আপডেট সময় : ০৪:৫০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬