ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

হৃদরোগজনিত জটিলতায় ৩৪ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলিয়ান তারকা অস্কার

মাত্র ৩৪ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার ডস সান্তোস। হৃদরোগজনিত জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগতে থাকা অস্কার অবশেষে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তার বর্তমান ক্লাব সাও পাওলো এই বিষয়টি নিশ্চিত করেছে।

গত বছরের নভেম্বরে ফিটনেস পরীক্ষার সময় অস্কার অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তার শরীরে ‘ভাসোভাগাল সিনকোপ’ ধরা পড়ে, যা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার একটি সাধারণ কারণ। এই সমস্যার পর তার অস্ত্রোপচারও করা হয়। এরপর থেকে তিনি আর মাঠে ফিরতে পারেননি। যদিও সাও পাওলোর সঙ্গে তার ২০২৭ সাল পর্যন্ত চুক্তি ছিল, তবে শারীরিক অবস্থার কারণে তিনি তার ক্যারিয়ার আগেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।

ক্লাবের মাধ্যমে দেওয়া এক বার্তায় অস্কার জানিয়েছেন, তিনি আরও খেলতে চেয়েছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতি তাকে থামিয়ে দিয়েছে। এখন থেকে তিনি প্রিয় ক্লাবটিকে সমর্থক হিসেবে পাশে থাকার কথাও জানান।

অস্কারের ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময় কেটেছে ইংল্যান্ডের ক্লাব চেলসিতে। ২০১২ সালে দলটিতে যোগ দিয়ে তিনি ইউরোপা লিগ এবং দু’বার ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। ২০১৬-১৭ মৌসুমে বড় অঙ্কের ট্রান্সফারে তিনি চীনের ক্লাবে যোগ দেন, যেখানে একাধিক লিগ শিরোপা জিতে এশিয়ান ফুটবলেও নিজের অবস্থান শক্ত করেন।

জাতীয় দলেও অস্কারের শুরুটা ছিল সম্ভাবনাময়। ব্রাজিলের হয়ে তিনি ৪৮ ম্যাচে ১২ গোল করেন। তবে, ২০১৫ সালের পর আর জাতীয় দলের জার্সিতে তাকে দেখা যায়নি। অবশেষে স্বাস্থ্যগত সীমাবদ্ধতার কাছে হার মেনে ক্যারিয়ারের ইতি টানলেন এক সময়ের প্রতিভাবান এই ব্রাজিলিয়ান ফুটবলার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

হৃদরোগজনিত জটিলতায় ৩৪ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলিয়ান তারকা অস্কার

আপডেট সময় : ০১:২৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬