ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বিসিবি নির্বাচনে অনিয়মের তদন্ত প্রতিবেদন জমা: আসিফ মাহমুদের অনুপস্থিতিতেই সম্পন্ন প্রক্রিয়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে ওঠা অনিয়মের অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটি। নির্ধারিত ১৫ কার্যদিবসের আগেই রবিবার দুপুরে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। তবে তদন্ত প্রক্রিয়ায় ডাকা হলেও তাতে সাড়া দেননি সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তদন্ত কমিটির প্রধান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান জানান, বিসিবির বোর্ড পরিচালকসহ নির্বাচন সংশ্লিষ্ট অনেকেই জবানবন্দি দিলেও আসিফ মাহমুদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তার বিরুদ্ধে নির্বাচনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগ থাকায় তাকে তলব করা হয়েছিল। তবে তিনি উপস্থিত না হওয়ায় তার বক্তব্য ছাড়াই চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করে জমা দিয়েছে কমিটি। প্রতিবেদনটি এখন জাতীয় ক্রীড়া পরিষদের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের মহোৎসব

বিসিবি নির্বাচনে অনিয়মের তদন্ত প্রতিবেদন জমা: আসিফ মাহমুদের অনুপস্থিতিতেই সম্পন্ন প্রক্রিয়া

আপডেট সময় : ০১:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬