ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ওয়াসিম হত্যা মামলা: ফজলে করিম ও হাসান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সাবেক মন্ত্রী ড. হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ মোট ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই অভিযোগ এনেছে প্রসিকিউশন। একই সঙ্গে পলাতক ১৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে।

রোববার সকালে ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করা হয়। এই মামলায় বর্তমানে ফজলে করিম চৌধুরীসহ চারজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলেন যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজ। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে এই বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলন চলাকালে কলেজছাত্র ওয়াসিম আকরাম গুলিতে নিহত হন। এই ঘটনায় গত ১৮ আগস্ট তার মা জোছনা বেগম চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ফজলে করিম চৌধুরীসহ প্রভাবশালী ব্যক্তিদের আসামি করা হয়। সেই মামলার ধারাবাহিকতায় এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্বকালীন সময়ে ৪০ শতাংশ উপস্থিতিতেই পরীক্ষায় বসতে পারবেন রাবি ছাত্রীরা

ওয়াসিম হত্যা মামলা: ফজলে করিম ও হাসান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আপডেট সময় : ১২:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬