ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

১৭ বছরের সংগ্রামের প্রতিটি কর্মীকে মূল্যায়ন করবে বিএনপি: হুইপ রকিবুল ইসলাম বকুল

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল জানিয়েছেন, ১৭ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের প্রতিটি কর্মীকে মূল্যায়ন করা হবে। তিনি আরও ঘোষণা দেন যে, প্রতিটি গুম, খুন ও নির্যাতনের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে। শনিবার খুলনা মহানগরের এক হোটেলে আয়োজিত এক চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার এবং অসুস্থ-দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে এই সহায়তা চেক বিতরণ করা হয়। খুলনা জেলা পরিষদ এই সহায়তার আয়োজন করে। হুইপ বলেন, গত ১৭ বছর ধরে সারাদেশে গুম ও খুনের সংস্কৃতি কায়েম করা হয়েছিল মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যে। দীর্ঘ দুঃশাসনের অবসান ঘটিয়ে আজ যে মুক্তির নিঃশ্বাস মানুষ নিচ্ছে, তা অর্জিত হয়েছে অসংখ্য ভাই-বোনের রক্ত আর স্বজনদের চোখের জলের বিনিময়ে।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পীর সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে মহানগর ও জেলার মোট ৭৩টি পরিবারের হাতে ৭ লাখ ৩৬ হাজার টাকার সহায়তা চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে ২৩টি শহীদ পরিবার এবং ৫০টি নির্যাতনে আহত ও অসুস্থ পরিবার রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুল বারী হেলাল এমপি, সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা ড্যাব সভাপতি রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

১৭ বছরের সংগ্রামের প্রতিটি কর্মীকে মূল্যায়ন করবে বিএনপি: হুইপ রকিবুল ইসলাম বকুল

আপডেট সময় : ১১:২৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬