ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

কেরানীগঞ্জে মর্মান্তিক অগ্নিকাণ্ড: হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর গভীর শোক, তদন্তের নির্দেশ

রাজধানীর কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি এই মর্মান্তিক দুর্ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি আহতদের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

শনিবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এ প্রাণহানির ক্ষতি অপূরণীয়।’ তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি, দুর্ঘটনার কারণ অবিলম্বে খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার নির্দেশও দেন তিনি।

উল্লেখ্য, শনিবার দুপুরে কদমতলী চৌরাস্তা এলাকার আল বারাকা হাসপাতালের পাশে অবস্থিত একটি গ্যাসলাইটার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক হতাহত হন, যা এলাকায় শোকের ছায়া ফেলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

কেরানীগঞ্জে মর্মান্তিক অগ্নিকাণ্ড: হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর গভীর শোক, তদন্তের নির্দেশ

আপডেট সময় : ১১:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬