ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন: ছাদখোলা বাসে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত চ্যাম্পিয়ন যুবারা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফিরেছেন বাংলাদেশ ফুটবল দলের তরুণ সদস্যরা। ঐতিহাসিক এই বিজয়ের পর ফুটবলারদের বরণ করে নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাতিরঝিল পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চ্যাম্পিয়ন দলকে বহনকারী বিমান। এরপরই ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে হাতিরঝিলের পথে রওনা দেন এশিয়া জয়ী এই যুবারা। ঢাকা শহরের বিভিন্ন মূল সড়ক পেরিয়ে এই শোভাযাত্রা হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে পৌঁছাবে, যেখানে বাফুফের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

দেশের ফুটবলের এই গৌরবময় অর্জন উদযাপনে সমর্থক ও সাধারণ জনগণকে শোভাযাত্রা ও সংবর্ধনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বাফুফে। মালদ্বীপের মালেতে গত ৩ এপ্রিল অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর শেষ শটে গোল করে দলকে জয় এনে দেন রোনান সুলিভান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বৈষম্য দূর করার আহ্বান আইনমন্ত্রীর

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন: ছাদখোলা বাসে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত চ্যাম্পিয়ন যুবারা

আপডেট সময় : ১১:১৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬