রাজধানীর কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জন শ্রমিক নিহত হয়েছেন এবং আরও বহু শ্রমিক আহত হয়েছেন। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে খেলাফত মজলিস।
এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা চেয়েছেন। তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে, এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
খেলাফত মজলিস নেতৃবৃন্দ আরও বলেন, অগ্নিকাণ্ডসহ কারখানায় সকল প্রকার দুর্ঘটনা প্রতিরোধে বিল্ডিং কোড ভঙ্গকারী এবং শ্রমিকদের অধিকার হরণকারীদের বিরুদ্ধে সরকার যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপরও জোর দিয়েছেন তারা।
রিপোর্টারের নাম 
























