ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

নতুন কোচ খুঁজছে বাফুফে, কাবরেরার চুক্তি নবায়নের সম্ভাবনা ক্ষীণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তি নবায়নের পথে হাঁটছে না। আগামী ৩০ এপ্রিল স্প্যানিশ এই কোচের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। চার বছরের বেশি সময় ধরে জামাল ভূঁইয়াদের কোচিং করালেও, তার অধীনে জাতীয় দল তেমন কোনো উল্লেখযোগ্য সাফল্য পায়নি। ফলে গত এক বছর ধরেই তার বিদায়ের দাবি জোরালো হচ্ছিল। এই প্রেক্ষাপটে, বাফুফের জাতীয় দল কমিটির এক সভায় কোচের চুক্তি ও মেয়াদ নিয়ে আলোচনা হয় এবং নতুন কোচ খোঁজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, হাভিয়ের কাবরেরা চাইলে নিজেও নতুন করে আবেদনের সুযোগ পাবেন।

সভা শেষে জাতীয় দল কমিটির সদস্য ও বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, ‘৩০ এপ্রিল পর্যন্ত তার মেয়াদ রয়েছে। এই সময়ের মধ্যে আমরা ভালো কোচের সিভি খুঁজব। চাইলে সেও (কাবরেরা) আবেদন করতে পারে। কোচদের সাক্ষাৎকার নিয়ে যাকে যোগ্য বা সেরা মনে হয় তাকে নেওয়া হবে।’ গত চার বছর ধরে কাবরেরা বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও, খেলোয়াড় নির্বাচন, দল গঠন এবং ম্যাচের কৌশল নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে তিনি বিতর্কের জন্ম দিয়েছেন। ফুটবল-সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ দলকে দেওয়ার মতো আর কিছু অবশিষ্ট নেই কাবরেরার।

সভায় কাবরেরার অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ না করে আবারও আবেদন-সাক্ষাৎকারের সুযোগ রাখা হয়েছে। এই প্রসঙ্গে বাবু বলেন, ‘আমরা তাকে সুযোগ দিচ্ছি না। সে যদি চায় আবেদন করতে পারে। আবেদন করলে নতুন সাক্ষাৎকার প্রক্রিয়া পার হয়েই কোচ নিয়োগ হবে।’ তবে, গুঞ্জন রয়েছে যে হাভিয়ের কাবরেরা বাংলাদেশের কোচ হিসেবে থেকে যেতে আগ্রহী। এর আগেও চুক্তি নবায়নের সময় খেলোয়াড়দের দিয়ে বাফুফে কর্তাদের কাছে সুপারিশ করানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তিনি এখনো নানাভাবে ফুটবল কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ফলে কাবরেরাকে আবারও আবেদন ও সাক্ষাৎকারের সুযোগ দেওয়ায় নতুন কোচ নিয়োগ প্রক্রিয়াটি নিয়ে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

প্রধান কোচের পাশাপাশি গোলরক্ষক কোচও নিয়োগ দিতে আগ্রহী বাফুফে। এ বিষয়ে বাবু আরও যোগ করেন, ‘আমরা হেড কোচের মতো গোলরক্ষক কোচও দুই বছর মেয়াদি নিতে চাই। কোচের মতোই গোলরক্ষক কোচও একই প্রক্রিয়ায় নেওয়া হবে।’ বিশ্বকাপের আগে, জুনের প্রথম সপ্তাহে ফিফা উইন্ডোতে বাংলাদেশের মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টে খেলার প্রস্তাব রয়েছে। জুন উইন্ডো নিয়ে বাবু বলেন, ‘আমরা…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বৈষম্য দূর করার আহ্বান আইনমন্ত্রীর

নতুন কোচ খুঁজছে বাফুফে, কাবরেরার চুক্তি নবায়নের সম্ভাবনা ক্ষীণ

আপডেট সময় : ১১:০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬