ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

হালান্ডের বিধ্বংসী হ্যাটট্রিক, লিভারপুলকে গুঁড়িয়ে এফএ কাপের সেমিতে ম্যানসিটি

আর্লিং হালান্ডের দুর্দান্ত এক হ্যাটট্রিকে লিভারপুলকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের মধ্য দিয়ে টানা অষ্টমবারের মতো ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিল পেপ গার্দিওলার শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই লিভারপুলকে চাপে রাখে সিটিজেনরা। যদিও প্রথম গোলের জন্য তাদের ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তবে একবার গোলমুখ খোলার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সিটিকে। হালান্ডের গোলক্ষুধা অলরেডদের রক্ষণভাগকে তছনছ করে দেয়।

লিগ কাপের ফাইনালে গোল না পেলেও এই ম্যাচে নিজের চেনা রূপে ফেরেন নরওয়েজীয় স্ট্রাইকার হালান্ড। অন্যদিকে প্রিমিয়ার লিগের লড়াইয়ে পিছিয়ে থাকা লিভারপুল এই ম্যাচেও নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

হালান্ডের বিধ্বংসী হ্যাটট্রিক, লিভারপুলকে গুঁড়িয়ে এফএ কাপের সেমিতে ম্যানসিটি

আপডেট সময় : ১১:০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬