ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ছাদখোলা বাসে রাজকীয় সংবর্ধনা দিচ্ছে বাফুফে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা জয়ী বাংলাদেশ ফুটবল দলকে বীরোচিত সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাফুফে জানায়, চ্যাম্পিয়ন দলকে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে একটি বিশেষ শোভাযাত্রার মাধ্যমে বরণ করা হবে।

শোভাযাত্রাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে গিয়ে শেষ হবে। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হবে। দেশের ফুটবলের এই বড় সাফল্য উদযাপনে সাধারণ সমর্থকদের শোভাযাত্রায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারের রোমাঞ্চকর লড়াইয়ে জয় নিশ্চিত করেন লাল-সবুজের প্রতিনিধিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ছাদখোলা বাসে রাজকীয় সংবর্ধনা দিচ্ছে বাফুফে

আপডেট সময় : ০২:২৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬