ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

মোহাম্মদ আমিরকে ছাড়িয়ে বিশ্বরেকর্ডের চূড়ায় ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের পেস বোলিং তারকা মুস্তাফিজুর রহমান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসের বিপক্ষে দুই উইকেট শিকারের মাধ্যমে তিনি বাঁহাতি পেসার হিসেবে বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হওয়ার গৌরব অর্জন করেছেন। এই পথে তিনি পেছনে ফেলেছেন তার আদর্শ ও পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমিরকে।

পরিসংখ্যান অনুযায়ী, ৩২৫ ম্যাচে মুস্তাফিজের বর্তমান উইকেট সংখ্যা ৪১৬টি। অন্যদিকে, ৩৫৬ ম্যাচ খেলে মোহাম্মদ আমিরের ঝুলিতে রয়েছে ৪১৫ উইকেট। কম ম্যাচ খেলে এই অর্জন মুস্তাফিজের ক্যারিয়ারকে আরও উজ্জ্বল করেছে। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় মুস্তাফিজ এখন সপ্তম অবস্থানে রয়েছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমিরের নিয়মিত উপস্থিতি থাকলেও মুস্তাফিজের এই অর্জন বাংলাদেশের ক্রিকেটের জন্য এক বড় প্রাপ্তি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মোহাম্মদ আমিরকে ছাড়িয়ে বিশ্বরেকর্ডের চূড়ায় ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ

আপডেট সময় : ০১:১৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬