ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ভাঙ্গায় ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, রণক্ষেত্রে মুনসুরাবাদ বাজার

ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজারে শনিবার সকাল থেকে দফায় দফায় চলা এই সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালীন পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ফুটবল খেলার ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে খাপুরা ও মুনসুরাবাদ গ্রামের কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে বাজারের এক ব্যবসায়ী নেতাকে মারধর করা হলে উত্তেজনা আরও বাড়ে। শনিবার সকালে উভয় পক্ষের শত শত মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় পুলিশের নির্লিপ্ত ভূমিকা নিয়ে ভুক্তভোগী পরিবারগুলো ক্ষোভ প্রকাশ করেছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার তীব্র নিন্দা জানালো ছাত্রশিবির

ভাঙ্গায় ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, রণক্ষেত্রে মুনসুরাবাদ বাজার

আপডেট সময় : ১০:৫৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬