ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে বালুমহাল নিয়ে বিরোধে ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে বালুমহাল দখল নিয়ে বিরোধের জেরে মিরাজুল ইসলাম (৪৫) নামের এক ম্যানেজারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার আলোকদিয়া চরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নিহত মিরাজুল পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের চরসাহাদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

বালুমহালের ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স ইফতেয়ার এনটারপ্রাইজের স্বত্বাধিকারী কাওসার আলম জানান, ঘটনার সময় মিরাজুল বালুমহালের ড্রেজারে বসে হিসাব করছিলেন। এ সময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত স্পিডবোটে করে সেখানে এসে অতর্কিতভাবে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তাদের ছোড়া একটি গুলি মিরাজুলের শরীরে লাগে। এরপর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাওসার আলম আরও জানান, তিনি সরকারি ইজারা নিয়ে বালুমহালটি পরিচালনা করছিলেন। গত ১ মার্চ একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এ ঘটনায় তিনি শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, বালু ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজকের ক্রীড়াঙ্গনে উত্তেজনার পারদ: পিএসএল ও ম্যানইউ-লিডসের মহারণ

মানিকগঞ্জে বালুমহাল নিয়ে বিরোধে ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৯:৫২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬