ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

এশিয়ান গেমস হকি বাছাই: শ্রীলঙ্কার কাছে হেরে ছন্দপতন বাংলাদেশের

থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান গেমসের হকি বাছাইপর্বে জয়ের ধারা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলে জয় পেয়েছিল বাংলাদেশ।

এই হারে পুল ‘বি’র পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে নেমে গেছে বাংলাদেশ, তাদের সংগ্রহ দুই ম্যাচে ৩ পয়েন্ট। অন্যদিকে, টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। আগামী সোমবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান।

ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৬ মিনিটে গোল হজম করে তারা। তবে ১৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান আশরাফুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে আবারও দাপট দেখায় শ্রীলঙ্কা, ১৬ মিনিটে গোল করে এগিয়ে যায় তারা। বাংলাদেশ দুটি পেনাল্টি কর্নার পেলেও সেগুলোকে গোলে পরিণত করতে পারেনি।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে উভয় দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। ৪৯ মিনিটে তৃতীয় গোল হজম করার পর বাংলাদেশের হতাশা আরও বাড়ে। এরপর আমিরুল ইসলাম একটি গোল করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি দল।

চলমান বাছাইপর্বে ৯টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। এখান থেকে শীর্ষ ছয়টি দল এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। এ পর্যন্ত বাংলাদেশ এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ১১, আশঙ্কাজনক অনেকে

এশিয়ান গেমস হকি বাছাই: শ্রীলঙ্কার কাছে হেরে ছন্দপতন বাংলাদেশের

আপডেট সময় : ০৮:১৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬