ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর জখম

রাঙামাটির কাপ্তাই উপজেলায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় মো. মামুন নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য গুরুতর আহত হয়েছেন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার সিনেমা হল এলাকায়। আহত মামুন উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, সিনেমা হল এলাকায় মো. মামুনকে লক্ষ্য করে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা চালানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর জখম

আপডেট সময় : ১২:৩১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬