ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে সীতাকুণ্ডে দুই প্রতিষ্ঠানের ৪০ হাজার টাকা জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সরকারি নির্ধারিত মূল্য উপেক্ষা করে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে ‘ম্যাপ্স এলপিজি’ ও ‘জিহাদ ট্রেডার্স’ নামের দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের জলিল এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কিছু ব্যবসায়ী সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারিভাবে এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির সম্ভাবনা কার্যকর হওয়ার আগেই কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেন, পাইকারি পর্যায়ে ১,২৯০ টাকায় ক্রয় করা গ্যাস সিলিন্ডার খুচরা বাজারে প্রায় ১,৯০০ টাকায় বিক্রি করা হচ্ছিল।

তিনি আরও বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তা অধিকার সুরক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে সীতাকুণ্ডে দুই প্রতিষ্ঠানের ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬