ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

নারী সংসদ সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্যের বিচার চেয়ে স্পিকারের দ্বারস্থ রুমিন ফারহানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জাতীয় সংসদের ভেতরে তাঁর এবং অন্য দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এক সংসদ সদস্যের আপত্তিকর মন্তব্যের জন্য স্পিকারের কাছে বিচার চেয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ অভিযোগ করেন।

রুমিন ফারহানা স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজ প্রকাশিত সংবাদে জানা গেছে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সদস্য কদাকার, কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছে এবং বক্তব্য দিয়েছে। আমি এ ব্যাপারে আপনার কাছে বিচার চাইছি। আপনি বিষয়টি দেখবেন।’

এর জবাবে স্পিকার বলেন, রুলস অব প্রসিডিউর অনুযায়ী সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনো পয়েন্ট অব অর্ডার হয় না। এর আগে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালাও সংসদ প্রাঙ্গণে তাঁকে ‘জঙ্গি’ বলে সম্বোধন করার বিচার চেয়েছিলেন। তিনি জানান, স্ত্রীর জানাজায় অংশ নেওয়ার সময় পেছন থেকে তাকে ‘জঙ্গি এমপি’ বলে ডাকা হয় এবং এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়। হানজালা এ ঘটনার তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেওয়ার দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাম্পে তেল নেই, জমিতে পানি নেই: রংপুরের বোরো ক্ষেত ফেটে চৌচির, দিশেহারা কৃষক

নারী সংসদ সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্যের বিচার চেয়ে স্পিকারের দ্বারস্থ রুমিন ফারহানা

আপডেট সময় : ১০:৪৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬