নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চৈতন্যা এলাকায় ১৮ হাজার লিটার ডিজেলসহ একটি তেল ভর্তি লরি চালককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার ভোর ৩টার দিকে এই অভিযান চালানো হয়।
আটককৃত চালকের নাম অলিউল্লাহ (৪০)। তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকার আলী আকবরের ছেলে। পরে, ডিজেল ভর্তি লরিটি পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং চালককে শিবপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 
























