ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

সিলেট বিভাগে জ্বালানি সংকট: পাম্প মালিকদের ধর্মঘটে জনজীবন অচল, চরম ভোগান্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সিলেট বিভাগের বাহুবলসহ হবিগঞ্জ জেলায় পেট্রোল পাম্প মালিক সমিতির ধর্মঘটের কারণে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। বুধবার (১ এপ্রিল) মধ্যরাত থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে সিলেট বিভাগের সকল পেট্রোল পাম্প এবং সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস ও তেলের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

হবিগঞ্জ পেট্রোল পাম্প মালিক সমিতি সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অতিরিক্ত জরিমানা এবং প্রশাসনিক হয়রানির প্রতিবাদে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন। মালিকদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পাম্পে অভিযান চালিয়ে বড় অঙ্কের জরিমানা করা হচ্ছে, যা তাদের ব্যবসার জন্য মারাত্মক ক্ষতিকর। দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন হবিগঞ্জ পেট্রোল পাম্প মালিক সমিতির সদস্য সচিব হেলাল মহালদার।

এই ধর্মঘটের কারণে বিশেষ করে জরুরি কাজে বের হওয়া মানুষ, অ্যাম্বুলেন্স সেবা এবং পণ্য পরিবহন খাতে ব্যাপক প্রভাব পড়েছে। জ্বালানি সংকটে পড়ে অনেক যানবাহন মাঝপথে আটকে পড়ার ঘটনাও ঘটছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে এবং কোনো ধরনের হয়রানির অভিযোগ সঠিক নয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মালিকদের সঙ্গে প্রশাসনের আলোচনা চলছে বলেও সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী সংসদীয় এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকি: প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

সিলেট বিভাগে জ্বালানি সংকট: পাম্প মালিকদের ধর্মঘটে জনজীবন অচল, চরম ভোগান্তি

আপডেট সময় : ০৪:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬