ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর সদরের সুতারগোপ্টা এলাকায় একটি ইটভাটায় বিশ্রাম নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এনবিসি ব্রিকসের টিনশেড ঘরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রুবেল হোসেন (৩০) এবং আলা উদ্দিন (৩৩)। তারা দুজনেই লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভতী গ্রামের বাসিন্দা।

ভাটায় কাজ করা শ্রমিক মো. আলাউদ্দীন জানান, নিহত দুজনই ইট লোড-আনলোডের কাজে নিয়োজিত ছিলেন। দিনের কাজ শেষে তারা ইটভাটার একপাশে থাকা টিনশেড ঘরে বিশ্রাম নিতে গেলে সেখানে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে সর্ট সার্কিটের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, নিহত রুবেল হোসেনের মা রাশেদা বেগম নিশ্চিত করেছেন যে রুবেল তার ছেলে। রুবেল তার শ্বশুরবাড়িতে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে বসবাস করতেন এবং ইটভাটায় কাজ করতেন। তিনি লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়নের আব্দুল মান্নানের বাড়ির মো. সেলিমের পুত্র। তবে নিহত আলাউদ্দিনের পরিবারের কোনো খোঁজ এখনো মেলেনি।

দুর্ঘটনার পর নিহত দুজনের মরদেহ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) হিমেল চাকমা জানান, নিহতদের নাম-ঠিকানার তথ্য যাচাই-বাছাই চলছে। একজনের পরিবার পাওয়া গেলেও অন্যজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর মর্গে পাঠানো হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুর রহমানও দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিলে সংসদের সিলমোহর: রাজপথে নয়, লড়াই এবার উচ্চ আদালতে?

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৩:৪২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬