জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে নরসিংদীতে পৃথক দুটি অভিযানে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (১ এপ্রিল) রাতে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজারে এই অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও খালিদ হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পাঁচদোনা বাজার ও পাঁচদোনা মোড় এলাকার দুটি প্রতিষ্ঠান থেকে অকটেন, পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়। অবৈধ উপায়ে ২৭০ লিটার অকটেন এবং ৭০০ লিটার ডিজেল মজুতের দায়ে পাঁচদোনা বাজারস্থ হুমায়ুন এন্টারপ্রাইজের মালিক হুমায়ুন করিবকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া, ডাংগা রোডস্থ আয়াজ এন্টারপ্রাইজের মালিক কাইয়ুমকে ১ হাজার লিটার ডিজেল ও ২০০ লিটার অকটেন মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আয়াজ এন্টারপ্রাইজ থেকে উদ্ধারকৃত জ্বালানি তেল খোলাবাজারে জনসাধারণের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ মালিককে বুঝিয়ে দেওয়া হয়। অন্যদিকে, হুমায়ুন এন্টারপ্রাইজ থেকে জব্দকৃত তেল খোলাবাজারে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। জেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 



















