ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

তুচ্ছ ঘটনায় মর্মান্তিক পরিণতি: দেবিদ্বারে কুকুরকে লাথি মারা নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে একটি কুকুরকে লাথি মারাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে হাতাহাতিতে জুলুস মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার সুবিল ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামের মধ্যপাড়ায় আশরবের বাড়ির সামনে একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের কামাল (৩৫) নামের এক যুবক একটি কুকুরকে লাথি মারলে মৃত জুলুস মিয়া এর প্রতিবাদ করেন। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সংঘর্ষের একপর্যায়ে কামাল জুলুস মিয়ার অণ্ডকোষে লাথি মারলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাতি আকাশ গণমাধ্যমকে জানান, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি দাদাকে মাটিতে পড়ে থাকতে দেখেন এবং বাকিরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় আনোয়ার নামের একজন দা নিয়ে তার দিকে তেড়ে আসে বলেও তিনি অভিযোগ করেন। নিহতের বড় ছেলে ইব্রাহিম এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানিয়েছেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ দ্বারা জারি

তুচ্ছ ঘটনায় মর্মান্তিক পরিণতি: দেবিদ্বারে কুকুরকে লাথি মারা নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০১:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬