সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছেন, তার দেশ কোনো পরিস্থিতিতেই যুদ্ধে জড়াবে না, যদি না তারা সরাসরি আক্রান্ত হয়। মঙ্গলবার লন্ডন সফরকালে তিনি এই মন্তব্য করেন। মধ্য লন্ডনের চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কে বক্তব্য রাখার সময় সিরিয়ার প্রেসিডেন্ট জানান যে, দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধের পর সিরিয়া আর কোনো নতুন সংঘাতে জড়াতে চায় না এবং তিনি তার দেশকে যুদ্ধ থেকে দূরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
প্রেসিডেন্ট আল-শারা স্পষ্ট করে বলেন, যদি তাদের ওপর কোনো চাপ সৃষ্টি করা না হয় এবং কোনো কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকে, তবে দামেস্ক সরকার ইরানের বিরুদ্ধে ইসরায়েল-মার্কিন যুদ্ধে জড়াবে না। তিনি আরও বলেন, ‘আমাদের ওপর কোনো চাপ সৃষ্টি করা না হলে এবং কোনো কূটনৈতিক সমাধান না আসা পর্যন্ত আমরা এতে জড়াবো না।’
উল্লেখ্য, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। এই উত্তেজনাকর পরিস্থিতিতে সিরিয়ার প্রেসিডেন্টের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























