ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

কিশোরগঞ্জে বিদ্যুৎ লাইনের তার চুরি, কয়েক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎ সরবরাহের চারটি খুঁটি থেকে প্রায় ২ হাজার ১০৪ ফুট মেইন তার চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার গভীর রাতে ঝড় ও বৃষ্টির সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সুযোগে এই চুরির ঘটনা ঘটেছে। এর ফলে তার চুরি যাওয়া এলাকা এবং টেংগনমারী গ্রিডের পুটিমারীসহ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জ বিদ্যুৎ অফিস সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। এই সুযোগে সংঘবদ্ধ চোরেরা স্থানীয় পেট্রোল পাম্প থেকে ফকিরপাড়া পর্যন্ত চারটি খুঁটির মেইন তার কেটে নিয়ে যায়। এর ফলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। এছাড়াও, ঝড়ো হাওয়ার কারণে পুটিমারী ইউনিয়নে পাঁচটি বিদ্যুৎ খুঁটি উপড়ে পড়েছে এবং অনেক তার ছিঁড়ে গেছে। এই কারণে টেংগনমারী থেকে পুটিমারী ইউনিয়নেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।

কিশোরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ অফিসের আবাসিক প্রকৌশলী সামসুল আরেফিন তার চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝড়ের সুযোগ নিয়ে চোরেরা মেইন তার চুরি করেছে। বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করার কাজ চলছে এবং এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মায়ের পাতে কতটা খাবার? উপেক্ষিত পুষ্টি ও নীরব আত্মত্যাগের চিত্র

কিশোরগঞ্জে বিদ্যুৎ লাইনের তার চুরি, কয়েক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৮:৫১:৩০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬