ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

স্বর্ণের দামে লাগামহীন বৃদ্ধি, ২৪ ঘণ্টায় ভরি প্রতি বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি পেয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বেড়ে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায় দাঁড়িয়েছে। এর আগে গত মঙ্গলবারও একই পরিমাণ দাম বেড়েছিল, যার ফলে তখন প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য সমন্বয়ের বিষয়টি জানিয়েছে। এই বর্ধিত মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস সূত্রে জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এটি স্বর্ণের দামের ৫১তম সমন্বয়। এর মধ্যে ৩০ বার দাম বেড়েছে এবং ২১ বার কমেছে। গত বছরের এই সময়ে মোট ১৮ বার দাম সমন্বয় করা হয়েছিল।

তবে, স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রৌপ্যের দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রৌপ্য ৫ হাজার ৭১৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্য ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছরে রৌপ্যের দাম ৩০ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৭ বার দাম বৃদ্ধি এবং ১৩ বার হ্রাস পেয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মায়ের পাতে কতটা খাবার? উপেক্ষিত পুষ্টি ও নীরব আত্মত্যাগের চিত্র

স্বর্ণের দামে লাগামহীন বৃদ্ধি, ২৪ ঘণ্টায় ভরি প্রতি বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা

আপডেট সময় : ০৮:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬