পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে ‘ভারতীয় প্রক্সি বাহিনী’ হিসেবে পরিচিত ফিতনা আল খাওয়ারিজের দুটি ঘাঁটিতে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে অন্তত ১৩ জন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১ এপ্রিল) পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আইএসপিআর জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার জেলার বারা এলাকা এবং বান্নু জেলায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়।
বারা এলাকায় পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালায়। তীব্র গোলাগুলির পর সেখানে ১০ জন সন্ত্রাসী নিহত হয়। অন্যদিকে, বান্নু জেলায় পরিচালিত আরেকটি গোয়েন্দাভিত্তিক অভিযানে আরও তিনজন সন্ত্রাসী নিহত হন।
আইএসপিআর আরও জানায়, ভারত-সমর্থিত সন্ত্রাসীদের নির্মূলে এখনো তল্লাশি অভিযান চলছে। একই সঙ্গে, আজম-ই-ইস্তেহকাম কর্মসূচির আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 
























