ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

কোচের চোখে সেরা পারফরম্যান্স, তবু হার মেনে নিতে কষ্ট

স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দল ভালো খেলেও শেষ পর্যন্ত ১-০ গোলে হার মেনে নিতে হয়েছে। এই পরাজয় মেনে নেওয়া বাংলাদেশ দলের কোচ কাবরেরার জন্য অত্যন্ত কষ্টদায়ক। ম্যাচ শেষে এই স্প্যানিশ কোচ মন্তব্য করেছেন, ‘এই ফল মেনে নেওয়া খুবই কঠিন বিষয়।’ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ যে কয়টি ম্যাচ খেলেছে, তার মধ্যে গতকালের শেষ ম্যাচের পারফরম্যান্সকেই তিনি সেরা হিসেবে উল্লেখ করেছেন। কাবরেরা বলেন, ‘সম্ভবত এটাই আমাদের সেরা পারফরম্যান্স। তাই অবশ্যই আমাদের জয় প্রাপ্য ছিল, অথবা অন্তত এক পয়েন্ট হলেও পেতাম।’

ম্যাচজুড়ে খেলোয়াড়রা যেভাবে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে খেলেছেন, তাতে কোচ কাবরেরা গর্বিত। তিনি বলেন, ‘মূল বিষয় হলো, আমি খেলোয়াড়দের পারফরম্যান্সে গর্বিত। যেভাবে খেলে আমরা হেরেছি, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। পুরো ম্যাচে আমরা প্রভাব বিস্তার করেছি। তাই দলের পারফরম্যান্সে আমরা গর্বিত হতেই পারি।’

কাবরেরার মতে, এবারের এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ খারাপ খেলেনি। অন্যান্য দলের তুলনায় হামজারা ভালো খেলেছেন। দল ৫ পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শেষ করলেও সিঙ্গাপুরের বিপক্ষে তাদের উন্নত মানের ফুটবল প্রমাণ করে যে, বাংলাদেশ অনেক এগিয়েছে। কোচ কাবরেরা বর্তমান পারফরম্যান্স নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমাদের ইতিবাচক থাকতে হবে। অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। খেলার মান বাড়ছে। আমরা অভিজ্ঞতা অর্জন করছি। আমাদের মধ্যে পেশাদারিত্ব বাড়ছে। এখন খেলোয়াড়রা জানে, কীভাবে খেলার লাগাম টানতে হয়। আমাদের অনেকগুলো ভালো দিক রয়েছে।’

আগামী ৩০ এপ্রিল কোচ কাবরেরার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। বাংলাদেশ দলে নিজের ভবিষ্যৎ সম্পর্কে তিনি নিশ্চিত কিছু বলতে পারেননি এবং নিজের ভাগ্য সময়ের হাতে ছেড়ে দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ১১, আশঙ্কাজনক অনেকে

কোচের চোখে সেরা পারফরম্যান্স, তবু হার মেনে নিতে কষ্ট

আপডেট সময় : ০২:২১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬