ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

লালমনিরহাট ও বগুড়া বিমানবন্দর চালু হচ্ছে অভ্যন্তরীণ রুটে

দেশের বিমান পরিবহন ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করতে বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দরকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে এই তথ্য জানিয়েছেন।

জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুর একটি প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দরে উন্নীত করার লক্ষ্যে আন্তর্জাতিক মানের টার্মিনাল ভবন নির্মাণ, রানওয়ে সম্প্রসারণসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের জন্য সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং পরিকল্পনা প্রস্তুত রয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোর ব্যবহার বাড়াতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত

লালমনিরহাট ও বগুড়া বিমানবন্দর চালু হচ্ছে অভ্যন্তরীণ রুটে

আপডেট সময় : ১১:১৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬