ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

মার্চে ৪৭ নারী হত্যা, ৫৭ জন ধর্ষণের শিকার: উদ্বেগজনক চিত্র

বাংলাদেশ মহিলা পরিষদের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি মার্চ মাসে দেশজুড়ে ৪৭ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে এবং ৫৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতি মাসে এই প্রতিবেদন তৈরি করে সংগঠনটি।

মহিলা পরিষদের মার্চ মাসের প্রতিবেদনে উঠে এসেছে যে, মোট ১৯০ জন নারী ও কন্যাশিশু (১৮ বছরের কম বয়সী) নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে ৩৫ জন কন্যাসহ ৫৭ জন ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে ১৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার। ধর্ষণের পর হত্যা করা হয়েছে পাঁচজনকে এবং ধর্ষণের চেষ্টা করা হয়েছে ছয়জনকে। এছাড়া, বিভিন্ন কারণে আটজন কন্যাশিশুসহ মোট ৪৭ জন নারী হত্যার শিকার হয়েছেন। রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ১৭ জনের।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্চ মাসে একজন নারী অ্যাসিড দগ্ধের শিকার হয়েছেন এবং তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন পাঁচজন, এবং এই কারণে তিনজন নিহত হয়েছেন। পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন দুজন এবং একজন গৃহকর্মী হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া, ১৪ জন নারী ও কন্যাশিশু আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, যাদের মধ্যে পাঁচজন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন। দুজন কন্যাশিশুসহ পাঁচজন অপহরণচেষ্টার শিকার হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৃত্যুকূপে চট্টগ্রাম: পাহাড় কাটা ও খাল ভরাটের বলি হচ্ছে জনজীবন

মার্চে ৪৭ নারী হত্যা, ৫৭ জন ধর্ষণের শিকার: উদ্বেগজনক চিত্র

আপডেট সময় : ১০:০০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬