ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী: জ্বালানি ও পানিবণ্টন নিয়ে আলোচনা

বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল ভারত সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী সরকার গঠনের পর কোনো মন্ত্রীর এটিই প্রথম বিদেশ সফর। এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি জ্বালানি আমদানি ও পানিবণ্টন চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন এবং ভারত থেকে আরও বেশি জ্বালানি, বিশেষ করে ডিজেল আমদানির বিষয়ে আলোচনা হতে পারে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত তিন দশক মেয়াদী পানি বণ্টন চুক্তির মেয়াদ প্রায় শেষ হয়ে আসায় এর পুনর্মূল্যায়ন ও নতুন চুক্তি সম্পাদনের বিষয়টিও গুরুত্ব পাবে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়ালের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও, তিনি ভারতের জ্বালানিমন্ত্রী হরদ্বীপ পুরির সঙ্গেও জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের ২০২৬-২৭ সালের সভাপতি পদের জন্য বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনীত করেছে। এই পদে ভারতের সমর্থন আদায়ের জন্যও তিনি কূটনৈতিক প্রচেষ্টা চালাবেন বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাগাতার ধর্মঘট: প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী: জ্বালানি ও পানিবণ্টন নিয়ে আলোচনা

আপডেট সময় : ১০:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬