ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পিএসএলে নাসিম শাহ ও শাহিন আফ্রিদির জরিমানা: বিতর্কের ঝড়

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টুর্নামেন্টে একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছে না। সম্প্রতি দলটির দুই তারকা ক্রিকেটার নাসিম শাহ এবং শাহিন শাহ আফ্রিদি শৃঙ্খলা ভঙ্গের দায়ে জরিমানা গুনেছেন।

পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত পোস্ট করেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। যদিও তিনি পোস্টটি সরিয়ে ফেলেন এবং পরে জানান যে তার আইডি হ্যাক হয়েছিল। এই ঘটনার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে দুই কোটি রুপি জরিমানা করেছে।

অন্যদিকে, নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের দায়ে জরিমানা গুনেছেন আরেক তারকা বোলার শাহিন শাহ আফ্রিদি। টিম হোটেলে সিকান্দার রাজার সাথে চারজন অতিথি দেখা করতে আসেন এবং পরবর্তীতে তারা সিকান্দার রাজার রুমেও প্রবেশ করেন। যদিও সিকান্দার রাজা নিজের ওপর দায় চাপানোর চেষ্টা করেন, পিসিবি শাহিন আফ্রিদিকে এই ঘটনায় ১০ লাখ রুপি জরিমানা করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ১১, আশঙ্কাজনক অনেকে

পিএসএলে নাসিম শাহ ও শাহিন আফ্রিদির জরিমানা: বিতর্কের ঝড়

আপডেট সময় : ১০:০০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬