ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ২.৬০ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সরকার ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের কারণে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য আবীর ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটসের কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপর একটি প্রস্তাবের ভিত্তিতে এক্সন মোবিল কাজাখস্তান ইনক (ইএমকেআই) থেকে আন্তর্জাতিক ক্রয়ের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন EN590-10 PPM সালফার মাত্রার ডিজেল কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

এছাড়াও, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেকটি প্রস্তাব অনুযায়ী, জিটুজি ভিত্তিতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পি.টি. বুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি জাপিন), ইন্দোনেশিয়া থেকে চুক্তির আওতায় ৬০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল ০.৫ শতাংশ ‘এস’ (ডিজেল) ক্রয়ের প্রস্তাব অনুমোদন লাভ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাগাতার ধর্মঘট: প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ২.৬০ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার

আপডেট সময় : ০৮:৫১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬