ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

মঙ্গল শোভাযাত্রার নামকরণে পরিবর্তনের প্রয়োজন নেই: সংস্কৃতিমন্ত্রী

পহেলা বৈশাখ উদ্‌যাপনে ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে ‘আনন্দ শোভাযাত্রা’ করার কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা অনর্থক এবং এ ধরনের বিষয় দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে। তাই তিনি মনে করেন, এমন নামকরণের কোনো প্রয়োজন ছিল না।

তবে, পহেলা বৈশাখ উদ্‌যাপনের উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, অতীতের কোনো ভুল বর্তমান সরকার বহাল রাখবে না।

তিনি আরও জানান, এ বছর পহেলা বৈশাখ যথাযোগ্য মর্যাদা ও চিরায়ত ঐতিহ্য মেনে উদ্‌যাপন করা হবে। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, বাংলা একাডেমি, বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় করা হয়েছে।

মন্ত্রী দৃঢ়ভাবে বলেন, অপসংস্কৃতি বা জীবনবিমুখ কোনো কার্যক্রম বৈশাখী উদযাপনে স্থান পাবে না। দেশজুড়ে শোভাযাত্রা, আলপনা আঁকা, গান-বাজনা ও মেলার আয়োজনের কথাও উল্লেখ করেন তিনি, যা বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে ধারণ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি ও সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়মুক্ত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

মঙ্গল শোভাযাত্রার নামকরণে পরিবর্তনের প্রয়োজন নেই: সংস্কৃতিমন্ত্রী

আপডেট সময় : ০৭:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬