ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম: ডিজেল, অকটেন ও পেট্রোলের মূল্য অপরিবর্তিত

চলতি এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না বলে নিশ্চিত করেছে বাংলাদেশ সরকারের জ্বালানি বিভাগ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মঙ্গলবার (৩১ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে, যা ভোক্তাদের জন্য স্বস্তির খবর।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এনামুল হকের স্বাক্ষরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্বালানি ও খনিজ সম্পদ থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত) আলোকে এপ্রিল মাসে জ্বালানি তেলের (ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল) মূল্য পুনর্নির্ধারণ বা সমন্বয় বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও জানানো হয়, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত)’ আলোকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ভোক্তাপর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০০ টাকা, অকটেন প্রতি লিটার ১২০ টাকা, পেট্রোল প্রতি লিটার ১১৬ টাকা এবং কেরোসিন প্রতি লিটার ১১২ টাকায় অপরিবর্তিত রেখে নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে। এই নতুন মূল্য ১ এপ্রিল থেকে কার্যকর থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি ও সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়মুক্ত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম: ডিজেল, অকটেন ও পেট্রোলের মূল্য অপরিবর্তিত

আপডেট সময় : ০৬:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬