ঢাকা ০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের পাশে প্রধানমন্ত্রী: আশ্বাসে স্বস্তি

দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারের একদল কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকস্মিক সাক্ষাৎ পেয়েছেন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতের সুযোগ চেয়ে আবেদন করতে গিয়ে তারা অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রীর অনানুষ্ঠানিক সাক্ষাৎ লাভ করেন। এসময় তারা সরাসরি তাদের দীর্ঘদিনের বঞ্চনা, প্রশাসনিক জটিলতা এবং ন্যায়সঙ্গত দাবিগুলো প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে তাদের আবেদন গ্রহণ করেন এবং তাদের কথা মনোযোগ সহকারে শোনেন।

আকস্মিক এই অনানুষ্ঠানিক সাক্ষাতে পদোন্নতিবঞ্চিত চিকিৎসকরা তাদের দুঃখ-দুর্দশার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। তারা প্রশাসনিক বৈষম্য, পদোন্নতি সংক্রান্ত জটিলতা এবং এর ফলে সৃষ্ট মানবিক সংকটের বিষয়টি সরাসরি সরকারপ্রধানের নজরে আনেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই বিষয়ে নিশ্চিত করে জানান, “মাননীয় প্রধানমন্ত্রী তাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেন। দীর্ঘদিন ধরে বঞ্চিত হওয়ার নানাবিধ অভিযোগ সম্বলিত তাদের লিখিত আবেদনটি সেসময় গ্রহণ করেন তিনি।”

প্রধানমন্ত্রী বরাবর জমা দেওয়া আবেদনপত্র অনুযায়ী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মোট ১ হাজার ৮২১ জন কর্মকর্তা পদোন্নতি বঞ্চনার অভিযোগ করে আসছেন। তাদের দাবি, প্রয়োজনীয় যোগ্যতা, জ্যেষ্ঠতা এবং সকল শর্ত পূরণ করা সত্ত্বেও বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদের পদোন্নতি দেওয়া হয়নি। এর ফলে প্রশাসনিক কাঠামোতে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে অনেক জুনিয়র কর্মকর্তা পদোন্নতি পেয়ে সিনিয়রদের ওপর দায়িত্ব পালন করছেন, যা পেশাগত শৃঙ্খলা ও মনোবলে নেতিবাচক প্রভাব ফেলছে বলে ভুক্তভোগীরা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি ও সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়মুক্ত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের পাশে প্রধানমন্ত্রী: আশ্বাসে স্বস্তি

আপডেট সময় : ০৬:২১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬