ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহায়তা চাইল বাংলাদেশ

বাংলাদেশের ক্রীড়া খাতের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে চীনের কাছ থেকে বড় ধরনের বিনিয়োগ ও কারিগরি সহায়তা চেয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রস্তাবিত স্পোর্টস ইনস্টিটিউটে চীনের বিনিয়োগের ওপর জোর দেন। একই সঙ্গে ভলিবল, আর্চারি ও শুটিংয়ের মতো খেলাধুলায় দক্ষ চীনা কোচ এবং উন্নত প্রশিক্ষণ প্রদানের বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে জানান, বর্তমান সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি দেশের সব ধরনের ক্রীড়া ইভেন্টকে সমানভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে খেলোয়াড়দের জন্য বিশেষ ক্রীড়া ভাতা চালু করা হয়েছে এবং ডিজিটাল ক্রীড়া কার্ড কর্মসূচিও উদ্বোধন করা হয়েছে। তিনি চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের উদীয়মান ক্রীড়া শিল্পে চীনের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন।

প্রতিমন্ত্রীর এসব প্রস্তাবের জবাবে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের ডিজিটাল ক্রীড়া উদ্যোগ ও খেলোয়াড়দের মাসিক ভাতার কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং স্পোর্টস ইনস্টিটিউটে বিনিয়োগের বিষয়ে ব্যাপক আগ্রহ ও আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত আরও জানান, চীনের জাতীয় ফুটবল দলের সাথে প্রীতি ম্যাচের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে এবং নিয়মিত ক্রীড়া সরঞ্জাম ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের ক্রীড়া খাত আরও সমৃদ্ধ হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোনাজলে ফিকে হওয়া স্বপ্ন ও একটি প্রজন্মের নিঃশব্দ সলিলসমাধি

ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহায়তা চাইল বাংলাদেশ

আপডেট সময় : ০২:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬