ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ঈশ্বরদীতে অস্ত্র ও গুলিসহ এক যুবক গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গোলাম রব্বানী (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আটক রব্বানী নাটোরের লালপুর উপজেলার পালিদোহা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ঈশ্বরদী পৌরসভার পিয়ারপুর মোড় এলাকায় একটি অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা এক ব্যক্তিকে নজরে এলে তাকে গোপনে অনুসরণ করা হয়। পরে পিয়ারপুর কোর্টপাড়া জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে একটি ৮ চেম্বারবিশিষ্ট রিভলভার এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে একটি নোকিয়া বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি নিজের কাছে রেখেছিলেন এবং এগুলো বিক্রি ও বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্য ছিল।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, আটক গোলাম রব্বানী উদ্ধারকৃত অস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এই ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালথায় প্যানেল চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল: তদন্তের নির্দেশ ইউএনও’র

ঈশ্বরদীতে অস্ত্র ও গুলিসহ এক যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬