ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

উজিরপুরে অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বন্দরে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে জাকিরের সেনেটারি দোকান, মশিউরের পোল্ট্রি ফিডের দোকান, পরিমলের ফার্নিচারের দোকান, বাদলের স্টিলের দোকান, সুমনের বোট ও ফার্নিচারের দোকান এবং কবির হাওলাদারের স্টিল ও টাইলসের দুটি দোকানসহ মোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিটের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুর রশিদ প্রাথমিকভাবে জানিয়েছেন যে, এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কবির হাওলাদার জানান, তার দোকানে নগদ আড়াই লাখ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিল। অপর ব্যবসায়ী জাকির বলেন, তার সেনেটারি দোকানে নগদ দুই লাখ টাকাসহ অর্ধকোটি টাকার বেশি পণ্য ছিল। সুমন নামে আরেক ব্যবসায়ী জানান, তার বোট ও ফার্নিচারের দোকানে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ছিল।

উজিরপুর ফায়ার সার্ভিসের লিডার রাসেল হোসেন ভূঁইয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। একটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কূটনীতির মাধ্যমে ইসরাইল যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে: ইরানের প্রেসিডেন্ট

উজিরপুরে অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০১:৪২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬