লক্ষ্মীপুরের রামগঞ্জে শরীফ হোসেন (৩৭) নামের এক সাবেক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, রামগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের টামটা গ্রামের রৌশন আলী পাটওয়ারী বাড়ির আবদুল লতিফের ছোট ছেলে শরীফ হোসেন। মঙ্গলবার ভোরে নিজ বাড়িতে সিলিংফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে শরীফ আত্মহত্যা করতে পারেন। তিনি রামগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, শরীফ দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধী ছিলেন। এর আগেও রমজান মাসে তিনি একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 
























