ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

স্বর্ণের দামে আবারও উল্লম্ফন: ভরিপ্রতি বাড়লো ৩,২৬৬ টাকা

দেশের বাজারে আবারও এক লাফে বড় অঙ্কের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। মঙ্গলবার সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে বলে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয় তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৩ হাজার ৫৭১ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ২১২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৬৩ হাজার ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৮ মার্চ বিকেলে স্বর্ণের দামে একটি বড় সমন্বয় করেছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ১১, আশঙ্কাজনক অনেকে

স্বর্ণের দামে আবারও উল্লম্ফন: ভরিপ্রতি বাড়লো ৩,২৬৬ টাকা

আপডেট সময় : ১২:৩৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬