ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

চট্টগ্রামে বর্ণাঢ্য ‘স্বাধীনতা বইমেলা’ শুরু আজ, চলবে ১৮ এপ্রিল পর্যন্ত

চট্টগ্রামে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ১৯ দিনব্যাপী ‘স্বাধীনতা বইমেলা-২০২৬’। নগরের কাজীর দেউড়ি জিমনেসিয়াম মাঠে বিকেল ৪টায় এই মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই জ্ঞান ও সংস্কৃতির আয়োজন।

প্রায় ৪০ হাজার বর্গফুট জায়গাজুড়ে আয়োজিত এই মেলায় মোট ১২৯টি স্টল থাকছে, যার মধ্যে ৩৫টি ডাবল এবং ৯৪টি সিঙ্গেল স্টল। এবারের বইমেলায় চট্টগ্রাম ও ঢাকার ১১২টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে, যা পাঠকের জন্য বইয়ের এক বিশাল সম্ভার নিয়ে আসছে।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। বীর চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনাকে ধারণ করে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই এই বইমেলার আয়োজন করা হয়েছে। মেলার সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন শেষে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

চসিকের সংস্কৃতি বিভাগ মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এবং সৃজনশীল প্রকাশক পরিষদ এতে সহযোগিতা করছে। এবারের মেলায় থাকছে রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব, লেখক সমাবেশ, শিশু ও যুব উৎসব, মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান, কবিতা ও ছড়া উৎসব, আলোচনা সভাসহ লোকজ ও নৃগোষ্ঠী সংস্কৃতি বিষয়ক বৈচিত্র্যময় সব আয়োজন। প্রতিদিনের আলোচনা সভায় দেশের বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষাবিদরা অংশ নেবেন।

দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পুরো মেলা প্রাঙ্গণ সিসিটিভি নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। পুলিশের পাশাপাশি বেসরকারি নিরাপত্তা সংস্থাও দায়িত্ব পালন করবে। এছাড়া, দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য পর্যাপ্ত খোলা জায়গা, ফুড কর্ণার ও ওয়াশরুমসহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বই মানুষের প্রকৃত বন্ধু। বর্তমান প্রজন্ম মোবাইল ও মাদকে আসক্ত হয়ে পড়ছে, যা তাদের ভবিষ্যতের জন্য হুমকি। বইমেলা তরুণ প্রজন্মকে সৃজনশীল পথে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য অভিভাবক, শিক্ষক ও সমাজের সবস্তরের মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে।

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মো. সাহাবুদ্দিন বাবু জানান, চট্টগ্রামে প্রতিবছরই বইমেলা অনুষ্ঠিত হয়। তবে এবার জাতীয় নির্বাচন ও ঈদুল ফিতরের কারণে আয়োজনে কিছুটা বিলম্ব হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালথায় প্যানেল চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল: তদন্তের নির্দেশ ইউএনও’র

চট্টগ্রামে বর্ণাঢ্য ‘স্বাধীনতা বইমেলা’ শুরু আজ, চলবে ১৮ এপ্রিল পর্যন্ত

আপডেট সময় : ১২:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬