ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মতলব দক্ষিণে ফিলিং স্টেশন মালিককে কারাদণ্ড ও জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে অবস্থিত নওরিণ ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমানকে জ্বালানি তেল সংগ্রহ ও বিক্রয়ের হিসাব দিতে না পারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত ৩০ মার্চ রাতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর রাব্বির নেতৃত্বে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব দক্ষিণের নওরিণ ফিলিং স্টেশন গত ৯ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত পদ্মা ওয়েল কোম্পানি থেকে চাহিদা অনুযায়ী প্রায় ৭১ হাজার লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল উত্তোলন করে। কিন্তু এই সময়ের জ্বালানি তেল সংগ্রহের সঠিক তথ্য ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দিতে ব্যর্থ হয়। এছাড়াও, বিগত ১৬ দিনে (৯-২৪ মার্চ) পেট্রোল, অকটেন ও ডিজেলের বিক্রির কোনো রেজিস্টারও তারা দেখাতে পারেনি।

ক্রয় ও বিক্রয়ের সঠিক হিসাব দিতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় নওরিণ ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি এই দণ্ডাদেশ প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কূটনীতির মাধ্যমে ইসরাইল যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে: ইরানের প্রেসিডেন্ট

মতলব দক্ষিণে ফিলিং স্টেশন মালিককে কারাদণ্ড ও জরিমানা

আপডেট সময় : ১১:৩১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬